২০১৯ সালের আগে বিএনপির সঙ্গে আলোচনা সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০১৪, ১৬:৩৮আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৬:৫০

সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাসান মাহামুদ বলেছেন, ২০১৯ সালের আগে বিএনপির সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়। যদি খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সঙ্গ ছেড়ে দেন এবং ১৫ আগস্টে জন্মদিন পালন বন্ধ করেন, জাতির কাছে ক্ষমা চান তাহলে জাতির স্বার্থে আলোচনার প্রস্তাব ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে দেশরত্ন সেবক পরিষদ আয়োজিত 'চলমান রাজনীতি, ঘোষিত বাজেট প্রস্তাবনায়-জনগণের প্রত্যাশা পূরণ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই মন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, 'গত ৫ জানুয়ারির নির্বাচনের অাগে অামাদের নেত্রী গণভবনে খালেদা জিয়াকে নৈশ্য ভোজের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তিনি না এসে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। এখন তিনি আবার অালোচনার কথা বলছেন। কিন্তু আগামী ২০১৯ সালের আগে কোনো আলোচনা সম্ভব নয়।'

তিনি আরও বলেন, বাজেট বিশ্লেষণ না করেই বিএনপি-জামায়াত জোট ও কিছু বুদ্ধিজীবী মহল সমালোচনা করছে বলে মন্তব্য করেন তিনি। বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'প্রস্তাবিত বাজেট সম্পর্কে অাগে পড়ুন ও জানুন তারপর সমালোচনা করুন। আপনাদের ভালো পরামর্শ থাকলে আমাদের বলেন, আমরা তা মেনে নেব এবং কাজ করব।'

এসঅাইএস/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক