না বুঝেই ভারতের সঙ্গে করা চুক্তির সমালোচনা হচ্ছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ২৩:০৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২৩:২৫





না বুঝেই ভারতের সঙ্গে করা চুক্তির সমালোচনা হচ্ছে: তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘চুক্তি না পড়ে, না বুঝেই যারা হতাশা প্রকাশ করেন, সেটা তাদের পুরনো কু-অভ্যাস। সবকিছুতেই হতাশা ব্যক্ত করা, না পড়েই প্রতিক্রিয়া দেওয়া তাদের বদ অভ্যাস।’
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত চুক্তির বিষয়ে বিরোধী দলগুলোর করা মন্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
গত শনিবার (৫ অক্টোবর) ভারতের সঙ্গে ৭টি চুক্তি ও সমঝোতা সই করেছে বাংলাদেশে। বিএনপি, বাসদ ও তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এসব চুক্তিকে ‘অসম’ অভিহিত করে হতাশা প্রকাশ করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, “যারা ভারতের সঙ্গে করা চুক্তিগুলো নিয়ে হতাশা প্রকাশ করছেন, তারা চুক্তি পড়েননি কিংবা বোঝেননি। অনেকে বোঝেনইনি যে এলপিজি মানে প্রাকৃতিক গ্যাস নয়, বরং ‘ক্রুড অয়েল’ বা অশোধিত পেট্রোলিয়াম পরিশোধন করার সময় প্রাপ্ত উপজাত, যা রফতানির সুযোগ দেশের জন্য অর্থনৈতিকভাবে অনেক লাভজনক।”
এর ব্যাখ্যায় তিনি বলেন, “বিদেশ থেকে আমরা যে ‘ক্রুড অয়েল’ আমদানি করি তা রিফাইন বা পরিশোধন করার সময় তেলের পাশাপশি প্রাপ্ত উপজাত হচ্ছে এই এলপিজি, যা রফতানির সুযোগ আমাদের অর্থনীতির জন্য সুসংবাদ।”
ফেনী নদীর পানি ভারতের ব্যবহার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ‘ত্রিপুরা থেকে আগত ফেনী নদীর পানি ভারত আগে থেকেই ব্যবহার করে আসছিল, এবারের চুক্তিতে তাকে একটি কাঠামো-সীমার মধ্যে আনা হয়েছে।’

আরও পড়ুন: যে ৭ ইস্যুতে বাংলাদেশ-ভারত চুক্তি ও সমঝোতা


প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দাবি করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, “চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারে ‘স্ট্যান্ডার্ড অপরেটিং প্রসিডিউর-এসওপি’ বা কার্যপ্রণালী স্বাক্ষর একটি অসামান্য অগ্রগতি। ভারতের চট্টগ্রাম ও মোংলা, বিশেষ করে চট্টগ্রাম বন্দর ব্যবহারের ফলে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা ও বন্দর ব্যবহারজনিত নানামুখী আয় বৃদ্ধি পাবে।’

বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘তদন্তে যে বা যারাই দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’ তবে কাউকে আটক করার অর্থ তাকে দোষী সাব্যস্ত করা নয়, তদন্তের পরই দোষী কে বা কারা বোঝা যাবে বলে মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটের পর এবার খুলনায় আগামী ২৭ অক্টোবর ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ উন্মুক্ত সেমিনার আয়োজন করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক যে বইটি প্রচার উপ-কমিটি প্রকাশ করেছিল, মুজিববর্ষ উপলক্ষে সেই বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হবে। আর শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর রচিত ‘গণতন্ত্রের বহ্নিশিখা’ বইটিরও দ্বিতীয় সংস্করণ ও একটি ফটো অ্যালবাম প্রকাশ করা হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির সভাপতি এইচ টি ইমাম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
এইচ টি ইমাম চলমান দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে করা এক প্রশ্নের জবাবে বলেন, দুর্নীতি বা দুর্বৃত্তায়নের হোতা যেই হোক, কোনও ছাড় দেওয়া হবে না।

 

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম