রংপুরে বিএনপির একাংশের ঝাড়ু মিছিল: দুলুকে অবাঞ্ছিত ঘোষণা

রংপুর প্রতিনিধি
১০ জুন ২০১৪, ১৬:৪৯আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৬:৫২

রংপুরে বিএনপির সদ্য ঘোষিত জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবিতে দলের একাংশের নেতাকর্মীরা মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নগরীতে ঝাড়ু মিছিল করেছে। এসময় দলের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু'র প্রতিকৃতিতেও ঝাড়ুপেটা করে তাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মিছিলটি গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে শেষ হয়। এখানে জেলা ও মহানগর বিএনপির কমিটি বাতিলের দাবিতে সমাবেশ করে বিক্ষুব্ধরা।

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে ১০১ সদস্য বিশিষ্ট জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে পদ বঞ্চিত একাংশের নেতাকর্মীরা রংপুর বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর প্রতিকৃতিতে ঝাড়ু পেটা করেন এবং তাকে অবাঞ্চিত ঘোষণা করে অবিলম্বে সদ্য ঘোষিত জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানান। পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (সদ্য ঘোষিত জেলা বিএনপির সহ-সভাপতি) মমতাজ শিরীন ভরসা বলেন, রংপুর বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু চান না রংপুর থেকে কোন মেধাবী নেতা তৈরি হোক। তাই তিনি অর্থের বিনিময়ে এবং জেলা বিএনপিকে বিভক্ত করার জন্য অযোগ্যদের নিয়ে জেলা ও মহানগর কমিটি গঠন করেছেন। তিনি আরও বলেন, যদি কমিটি বাতিল করা না হয় তাহলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেওয়া হবে ও নতুন তৃণমূল বিএনপি গঠন করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদ্য ঘোষিত মহানগর কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মিজু, বিএনপি নেতা কায়সার জামান বাবলা, যুবদলের সভাপতি রঈচ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামসুল হক ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

.
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী