নিউইয়র্কে দলীয় কোন্দলে রাষ্ট্রপতির সংবর্ধনা বাতিল

বিশেষ প্রতিনিধি
১৮ জুন ২০১৪, ১৯:০২আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৯:২৬

সবকিছু ঠিকঠাক। কিছুক্ষণ পরেই নিউইয়র্কের হোটেল মেরিয়টে অনুষ্ঠিত হবে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সর্বজনীন সংবর্ধনা। আকস্মিক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে জানালো হল, রাষ্ট্রপতি আসবেন না।

এরপরই স্থগিত হয়ে গেল গত কয়েকদিন ধরে ব্যাপকভাবে প্রচার চালানো সংবর্ধনা অনুষ্ঠান। বিভিন্ন রাজ্য থেকে অনুষ্ঠানে যোগ দিতে আসা বেশকিছু বাঙালি তখন নিউইয়র্কে পৌঁছে গেছেন।

মঙ্গলবার বিকেলে এ বর্ণাঢ্য অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোন্দলে তা বাতিল হয়ে গেল। দুপক্ষই সংবাদ সম্মেলন করে এজন্য পরস্পরকে দায়ী করেছে।

ঢাকা থেকে নিউইয়র্কে যোগাযোগ করে একাধিক সূত্রে জানা যায়, বলিভিয়া হয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত সোমবার নিউইয়র্কে পৌঁছান। তাঁর আগমনের খবরে সেখানে সর্বজনীন সংবর্ধনা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং সংগঠকদের রাখা হয়নি বলে অভিযোগ ওঠে।

গত সোমবার রাতে আওয়ামী লীগের একাংশের নেতারা হোটেলে গিয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ না দেওয়ার অনুরোধ করেন। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিরুদ্ধে তৎপর লোকজনকে সংবর্ধনা কমিটিতে রাখা হয়েছে বলে তাঁরা জানান।

আওয়ামী লীগের একটি পক্ষ জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে বিতর্কিত করার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান এমন কাজ করেছেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা কমান্ডার নুরুন্নবী, কাজী কয়েস, দেওয়ান মহীউদ্দিন, মোরশেদা জামান প্রমুখ বক্তব্য রাখেন।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, দলের কিছু চক্রান্তকারী ও ষড়যন্ত্রকারীদের কারণে সংবর্ধনা অনুষ্ঠান বাতিল হয়েছে।

রাষ্ট্রপতির মতো সম্মানজনক ব্যক্তিকে ঘোষণা দিয়ে সংবর্ধনা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাঙালীরা।

এফএ
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম