সাবেক ছাত্রলীগ সভাপতি শামীম রাজধানীতে গুলিবিদ্ধ

আসিফ ইসলাম শাওন
১৯ জুন ২০১৪, ১৯:২৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৯:২৮

ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এন‍ামুল হক শামীম অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। রাজধানীর ধানমন্ডি এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এনামুলের পরিবার থেকে জানানো হয়, সকাল সাড়ে ৯টার দিকে তিনি ধানমণ্ডির বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। রমনা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দিয়ে গাড়ির পথরোধ করে তিন অজ্ঞাত যুবক কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে এনামুল মারাত্মক আহত হন।

স্থানীয় জনগণের সাহায্যে দ্রুত তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এরপর তাঁকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক।

সেখানে তাঁর হাত হতে বুলেট অপসারণ করা হয় বলে চিকিসকরা জানান।

শামীম আশজ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান।

এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তর করা হয় ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে।

তিনি ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) এবং ১৯৯৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

শামীমের বুলেটবিদ্ধ হওয়ার খবরে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ মিছিল করেছে।

এসএ/এএইচ/পিই
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম