দেশে অস্থিরতা বিরাজ করছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ১৭:২০আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৭:৩৮

বক্তব্য রাখছেন জিএম কাদের (ছবি– প্রতিনিধি)

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘দেশে সর্বত্র সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। কোথাও সুখ-শান্তি নাই।’ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় টাঙ্গাইল জেলার সাংগঠনিক সভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘মানুষের মধ্যে মানবিকতা এবং মানবিক মূল্যবোধ হারিয়ে গেছে। সমাজে মানবিক মূল্যবোধের পতন ঘটেছে।’

ঢাকা বিভাগীয় টাঙ্গাইল জেলার সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। এতে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবুল কাশেম, এসএম ফয়সল চিশতী, পীরজাদা শফিউল্লাহ আল মনির, টিমের সদস্য সচিব ও প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন প্রমুখ।

এছাড়া, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে বনানী চেয়ারম্যানের অফিসে। সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, যুগ্ম আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, সদস্য জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক টিমের সদস্য ও সাংগঠনিক সম্পাদক নির্মল দাস এবং মো. হেলাল উদ্দিন।

/এসটিএস/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ