উপকূলীয় এলাকায় ভারতের উপস্থিতি বাংলাদেশের জন্য হুমকি: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ০৩:০৮আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০৩:০৯

উপকূলীয় এলাকায় ভারতের উপস্থিতি বাংলাদেশের জন্য হুমকি: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘যৌথ তদারকির নামে উপকূলীয় এলাকায় ভারতের উপস্থিতিকে বৈধতা দেওয়ার ঘটনা বাংলাদেশের নিরাপত্তার জন্য বিশাল হুমকি।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

ভারতের সঙ্গে সম্পাদিত ‘দেশ বিরোধী’ চুক্তি বাতিল ও আবরারের হত্যাকারীদের রাজনীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জোনায়েদ সাকি বলেন, ‘প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের সত্যিকার চিত্রটি প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী বলেছেন- ফেনী নদীর পানি ভারতের সাবরুম শহরের মানুষের তৃষ্ণা মেটাবার জন্য দিয়েছেন, আমরা প্রশ্ন করতে চাই- বাংলাদেশের গোটা উত্তরাঞ্চল যে তিস্তা-পদ্মার পানির অভাবে শুকিয়ে মৃত্যুবরণ করছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কী ভূমিকা রেখেছেন? ৫৪টি যৌথ অভিন্ন নদীতে তারা (ভারত) বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করছে কিংবা করার পরিকল্পনা করছে, আর গদিতে টিকে থাকার স্বার্থে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গগুলোতে নীরব থাকছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী দেশে ফিরলে ভারত সফরের দেনা-পাওনা নিয়ে আলাপ হবে, কিন্তু আমাদের এখন প্রতিবাদ করতে হচ্ছে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ছাত্রলীগের হাত খুন হওয়ার ঘটনা নিয়ে।’  

জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ; সমাবেশ পরিচালনা করেন সৈকত মল্লিক। সমাবেশে বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবুসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এসও/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের