খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি করলেন বোন সেলিমা ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ১৮:০২ আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৮:২৭

খালেদা জিয়া (ফাইল ছবি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেজো বোন সেলিমা ইসলাম বলেছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসা দরকার। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় সেলিমা ইসলাম বলেন, ‘আমরা দেখে এলাম, খালেদা জিয়ার শারীরিক অব্স্থা আগের চেয়ে অনেক খারাপ। তিনি কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে। তার জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা দরকার।’

‘চিকিৎসকরা বলেছেন তিনি সুস্থ আছেন’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা বলেন, ‘সব মিথ্যা কথা! আমরা তো এখনই দেখে এলাম তিনি কী অবস্থায় আছেন।’

তাকে বিদেশে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার যদি চায় তাহলেই তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন। তবে, এ বিষয়ে খালেদা জিয়া আমাদের কাছে কিছু বলেননি।’

শুক্রবার বিকাল সোয়া ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিবারের ছয় সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

দিদার বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের মেজো বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতিমা, শামীম ইস্কান্দারের ছেলে অভীক ইস্কান্দার, অরিক ইস্কান্দারসহ পরিবারের ছয় সদস্য বিকাল সোয়া ৩টার দিকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকে কারা হেফাজতে চিকিৎসাধীন খালেদা জিয়ার কক্ষে গিয়ে দেখা করেন।’ এর আগে গত ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেছিলেন।

গত বছর ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গত ১ এপ্রিল বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬১২ নম্বর কেবিনে তাকে রাখা হয়েছে।

/এসটিএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দায়িত্বশীল ব্যক্তিদের ‘বেফাঁস মন্তব্য’: কী বলছেন রাজনীতিকরা?
হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন যুবদল নেতা, বললেন ‘তার কারণে ক্ষতি হচ্ছে’
সর্বশেষ খবর
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের চিকিৎসায় বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের চিকিৎসায় বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু
প্রতিকার চাইতে গিয়ে উল্টো বিপাকে: মূল ঘটনাই আড়ালে পড়ে যাচ্ছে না তো?
প্রতিকার চাইতে গিয়ে উল্টো বিপাকে: মূল ঘটনাই আড়ালে পড়ে যাচ্ছে না তো?
সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ
সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ
ফ্রান্সে বর্ণবাদী হামলা, ইউরোপজুড়ে কি বাড়ছে ইসলামবিদ্বেষ?
কী, কেন, কীভাবে ফ্রান্সে বর্ণবাদী হামলা, ইউরোপজুড়ে কি বাড়ছে ইসলামবিদ্বেষ?
সর্বাধিক পঠিত
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা