রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন যুবলীগ নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ০২:২৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৯:০৪

যুবলীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রবিবার (২০ অক্টোবর) গণভবনে দেখা করতে যাবেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা। আসন্ন সম্মেলনের বিষয়ে আলোচনা করতে সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে তারা গণভবনে যাবেন।

বুধবার (১৬ অক্টোবর)  সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

তিনি আরও জানান, যুবলীগের সম্মেলন এবং সম্মেলনে যুবলীগ চেয়ারম্যানের ভূমিকার বিষয়ে জানতে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাওয়া হয়েছে। এসব বিষয়ে আলোচনার জন্য রবিবার সন্ধ্যায় নেতাদের গণভবনে ডেকেছেন তিনি। সেসময় সব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

প্রসঙ্গত, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সংগঠনে থাকতে পারবেন কিনা, সেই বিষয়ে বিভিন্ন মতামত দেখা দিয়েছে। ১১ অক্টোবর যুবলীগের সভাপতিমণ্ডলীর সভা চেয়ারম্যানকে ছাড়াই অনুষ্ঠিত হয়। আগামী ২৩ নভেম্বর দলটির সম্মেলন হওয়ার কথা রয়েছে।

/এমএইচবি/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক