জনগণের স্বার্থে রাজনীতি করতে হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৯, ১৫:৫৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৬:০২

বনানী কার্যালয়ে জাতীয় পাটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সভা জনগণের স্বার্থ রক্ষায় রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় আমাদের সবাইকে রাজনীতি করতে হবে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় পাটির বনানী কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। এর আগে পার্টির ঢাকা বিভাগীয় ঢাকা জেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
দলে মতের পার্থক্য থাকে উল্লেখ করে জিএম কাদের বলেন, সংগঠনের স্বার্থে সবাইকে ছাড় দিয়ে একক নেতৃত্বে কাজ করতে হবে। একতা না থাকলে রাজনীতিতে সফল হওয়া সম্ভব নয়। ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, সে লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করার জন্য আট বিভাগে সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। আমরা যদি সঠিকভাবে সংগঠনকে সংগঠিত করতে পারি তাহলে অতি শিগগিরই জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।
ঢাকা বিভাগীয় সাংগঠনিক জেলার আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস এম ফয়সল চিশতী, সালমা ইসলাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন প্রমুখ।

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম