পংকজ দেবনাথকে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ২১:৪৬আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৩:৪১

পংকজ দেবনাথ (ছবি: সংগৃহীত) স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা আবু কাওছারকে অব্যাহতি দেওয়ার পর এবার সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে আসন্ন সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সংগঠনটির আগামী সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। দলীয় মাধ্যমে এরই মধ্যে তাকে এ কথা জানানো হয়েছে।
তবে পংকজ দেবনাথ এ ধরনের কোনও নির্দেশনা পাননি বলে বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন। তিনি বলেন, এখনও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তার এ-সংক্রান্ত কোনও কথা হয়নি।
দশম জাতীয় নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পংকজ দেবনাথ। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হন।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়েছে দুই বার। এর মধ্যে ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনে সভাপতি বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছিলেন পংকজ দেবনাথ। এরপর ২০১২ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এই সম্মেলনে সভাপতি হন মোল্লা আবু কাওছার।
স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলন আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার কথা।

/এমএইচবি/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী