বিতর্কিতরা যেন স্বেচ্ছাসেবক লীগে স্থান না পায়: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৯, ২০:০৮আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২০:৩৭

ওবায়দুল কাদের (ফাইল ছবি) স্বেচ্ছাসেবক লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যাদের বিরুদ্ধে সন্ত্রাস, দুর্নীতি, মাদককের অভিযোগ রয়েছে তাদের সংগঠন থেকে বাদ দিতে হবে। বিতর্কিত ও অনুপ্রবেশকারীরা যেন নতুন কমিটিতে স্থান না পায়।’ শুক্রবার (২৫ অক্টোবর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ৩য় সম্মেলন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবক লীগের নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নিজের দল ভারী করার জন্য বিতর্কিত লোক দলে ভেড়াবেন না। ক্লিন ইমেজের লোককে দলে নেবেন। আমরা ক্লিন ইমেজর লিডারশিপ গড়ে তুলতে চাই।’

এ সময় স্বেচ্ছাসেবক লীগে নারী নেতৃত্ব বাড়ানোর তাগিদ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যে সব নারী সংগঠন করতে আগ্রহী, তাদের সংগঠনের সঙ্গে যুক্ত করুন। এখানে বাহাউদ্দীন উপস্থিত আছেন, তার দৃষ্টি আকর্ষণ করছি, যে সব নারী ত্যাগের মানসিকতা রয়েছে, তাদের সংগঠনের নেতৃত্ব নিয়ে আসুন।’

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘তার পরিবার আজ অভিযোগ করেছে, খালেদা জিয়ার জামিনে সরকার বাধা দিচ্ছে। আমি বলবো, নির্বাচনে পরাজিত বিএনপি জনসমর্থন হারিয়েছে। তারা পারলে রাজপথে এসে আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করুক।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল গুহ, সদস্য সচিব গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সহ-সভাপতি আজফাল বাবু, মুজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. আজিম, সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা, সহ-প্রচার সম্পাদক ওবায়দুল হক খান প্রমুখ।

/এমএইচবি/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম