অভিযোগ প্রমাণ না হলে কীভাবে এমপিদের বিরুদ্ধে অ্যাকশনে যাই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ১৪:৪১আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৫:০৪

ওবায়দুল কাদের (ফাইল ছবি) যে সংসদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অপকর্মের অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে কিনা এই প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আদালতে যখন চার্জশিট জমা হবে, অভিযোগ যখন প্রমাণ হবে, শাস্তি নিশ্চিত হবে, তখন দল তাকে বহিষ্কার করবে। অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কীভাবে অ্যাকশনে যাই?’

আজ সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এমপিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে, কিন্তু কোনও দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না−সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা−এই প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের বিরুদ্ধে যে এসব অভিযান চলছে, তা সরকারের সৎ সাহসের পরিচয় দেয়। এতে দল ও সরকার উভয়ের ভাবমূর্তি বাড়ছে।’

স্নাতক পাস কোর্স (বিএ) পরীক্ষায় জালিয়াতির দায়ে নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলীর পরীক্ষা ও নিবন্ধন বাতিল করে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পরবর্তী ওয়ার্কিং কমিটিতে তার বিষয়ে সিদ্ধান্ত হবে। এছাড়া সংসদীয় রীতিনীতিতে নৈতিক স্খলন বিষয়ে কী আছে, সে ব্যাপারে স্পিকার কী ব্যবস্থা নেন তা দেখা হবে।’

দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন, এই অভিযান শুধু সরকারের ভেতরেই হবে, না অন্যান্য সেক্টরেও হবে। এর জবাবে তিনি বলেন, ‘সবখানেই অভিযান হচ্ছে। এটি চলমান থাকবে।’

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম