মঞ্চ থেকে নামিয়ে দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের

‘আগে জানলে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হিসেবে সম্মান দিতাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ১৫:২৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৭:৫৬

ওবায়দুল কাদের (ফাইল ছবি) চট্টগ্রামে আওয়ামী লীগের দলীয় এক অনুষ্ঠানের মঞ্চ থেকে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনকে নামিয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি যখন অনুষ্ঠানে ছিলাম কেউ আমাকে বিষয়টি জানাননি। আমি সাড়ে ১২টার দিকে সভাস্থলে যাই। তখনও কেউ আমাকে বলেননি। জানিয়েছেন ফেরার সময় বিমানবন্দরে। তবে কেউ অভিযোগ করেননি। আমি ঘটনাটি শোনার পর মেয়র আ জ ম নাছিরের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, সম্মেলনের আগের দিন তিন সাংগঠনিক জেলার নেতারা বসে মঞ্চে কারা বসবেন তার ক্যাটাগরি ঠিক করেন। এই ক্যাটাগরিতে হাসিনা মহিউদ্দিন ছিলেন না। এজন্য তাকে নামিয়ে দেওয়া হয়েছে। তবে আমি যদি জানতাম তাহলে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হিসেবে তাকে সম্মান জানাতাম।’

আজ সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় সমসাময়িক নানা প্রসঙ্গে তিনি আলোচনা করেন।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পাঁচ সাংগঠনিক জেলার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন হয়। অভিযোগ উঠেছে, সেখানে হাসিনা মহিউদ্দিনকে মঞ্চ থেকে নামিয়ে দেন বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় ওই সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের