চার অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলনে উপস্থিত থাকবেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ১৬:০৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৮:০৯

আওয়ামী লীগের চার অঙ্গ সংগঠন নভেম্বরে অনুষ্ঠিতব্য কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সম্মেলনে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। আজ সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, ‘যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের সম্মেলনের প্রস্তুতি চলছে। ৬, ৯, ১৬ ও ২৩ নভেম্বর এসব সম্মেলন হবে। প্রধানমন্ত্রী এই চারটি সম্মেলনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সোহরাওয়ার্দী উদ্যানে একই মঞ্চে এই চারটি সংগঠনের সম্মেলন হবে। এরইমধ্যে সম্মেলনের প্রস্তুতি ও মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।’

উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনানুষ্ঠানিক বৈঠকে এসব সম্মেলনের তারিখ নির্ধারিত হয়।

আরও পড়ুন- সম্মেলনের নির্দেশ পাওয়া আ. লীগের চার সংগঠনে চলছে জোর প্রস্তুতি 

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম