আ. লীগের সম্মেলনের মধ্য দিয়ে অনেক নতুন মুখ আসবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ২০:৪০আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২২:৪০

ওবায়দুল কাদের (ফাইল ছবি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দলের আসন্ন সম্মেলনের মধ্য দিয়ে অনেক নতুন মুখ নেতৃত্বে আসবে। একইভাবে সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বেও নতুন মুখ আসবে।’ মঙ্গলবার (২৯ অক্টোবর) সম্মেলন উপলক্ষে শ্রমিক লীগের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

শ্রমিক লীগ নেতাদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের মধ্যে কোন্দল থাকলে সম্মেলনের আগে মিটিয়ে নেবেন। সম্মেলন চলাকালে স্লোগান-কাউন্টার স্লোগান যেন না শুনি।’

শ্রমিক লীগ নেতাদের সতর্ক করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নেত্রীর পূর্ণ নির্দেশ—কোনও চাঁদাবাজ, সাম্প্রদায়িক ব্যক্তি, সন্ত্রাসী বা অনুপ্রবেশকারী যেন কমিটিতে জায়গা না পায়। সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন।’

সভায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় ৩৪ নেতা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সবাই উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠকে ওবায়দুল কাদের, দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এমএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম