বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু ৮ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ২২:৪১আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২২:৪৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন বা ক্ষণগণনা শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, আগামী বছরের ১৭ মার্চ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হবে। বছরব্যাপী নানা আয়োজনের মাধ্যমে এই জন্মশতবার্ষিকী পালন করা হবে। এ লক্ষ্যে আগামী ৮ ডিসেম্বর থেকে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন সারাদেশে একযোগে শুরু হবে।
সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী পালনের বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিকীসহ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ