ঢাকা মহানগর আ.লীগের দুই অংশকে ফের সম্মেলনের তাগাদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ২০:১৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২০:২২

আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে কিনা, তা আবারও জানতে চেয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (৩ অক্টোবর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর দুই অংশের নেতাদের কাছে সম্মেলনের প্রস্তুতির কথা জানতে চান তিনি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এ কথা স্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত অক্টোবরের মাঝামাঝি সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। এরই ধারাবাহিকতায় আজ তিনি জানতে চান, আমরা সম্মেলনের জন্য প্রস্তুত কিনা।’
সাদেক খান আরও বলেন, ‘আমাদের প্রস্তুতি আছে জানালে তিনি বলেন, সম্মেলনের তারিখ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন। তবে, সেই তারিখ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই হতে পারে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, তার কাছেও সম্মেলনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছিলেন ওবায়দুল কাদের। তাদের প্রস্তুতি আছে জানানোর পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, গত রাতে (শনিবার) নেত্রী এ নিয়ে জানতে চেয়েছেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের যেকোনও দিন সম্মেলনের তারিখ হিসেবে চূড়ান্ত হতে পারে।
প্রসঙ্গত, আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। প্রথা অনুযায়ী কেন্দ্রীয় সম্মেলনের আগে ঢাকা মহানগরের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর ৩ বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করে ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, ৪৫টি থানা, ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সেসময় ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের এ কে এম রহমতুল্লাহকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক করা হয়। দক্ষিণের সভাপতি হন আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক হন শাহে আলম মুরাদ।
প্রসঙ্গত, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ দেখে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ এই দুই শাখার সম্মেলনের তারিখ নির্ধারণ করার কথা কয়েকদিন আগে জানিয়েছিলেন ওবায়দুল কাদের।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম