ঢাকা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ০৫:৫৪আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০৫:৫৬

ঢাকা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ শুরু ঢাকা মেট্রোপলিটন বারে (আইনজীবী সমিতি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন বারের হলরূমে ফোরামের সদস্য ফরম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ফোরামের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য একটি সুসংগঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গুরুত্ব অপরিসীম। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পুনর্গঠনের কাজ সব জেলা বারে শুরু হয়েছে এবং আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে এই পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।’

মাহবুব উদ্দিন খোকন বলেন,  ‘ঢাকা মেট্রোপলিটন বারের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অতীতের মতো ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুর্বার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।  এই অগ্রযাত্রায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সবসময়ই পাশে থাকবে।’

প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন বারের সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে।

/বিআই/এনআই/
সম্পর্কিত
ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও নয়াপল্টনের সঙ্গে দূরত্ব বাড়েনি রিজভীর
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রিজভী-জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা
সর্বশেষ খবর
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’র বাছাই পর্ব পার হলেন ২৪ প্রতিযোগী
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’র বাছাই পর্ব পার হলেন ২৪ প্রতিযোগী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি