ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন ৩০ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ২১:৫২আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২১:৫৬

আওয়ামী লীগ

আগামী ৩০ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

তারা বলেন, ‘আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ৩০ নভেম্বর এক যোগে দুই মহানগরের সম্মেলনের তথ্য জানিয়েছেন।’

এ ব্যাপারে ড. আবদুস সোবহান গোলাপ বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৩০ নভেম্বর মহানগর আওয়ামী লীগের দুই অংশের সম্মেলন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন। আমি তার এই সিদ্ধান্তের কথা মহানগর আওয়ামী লীগের দুই অংশের নেতাদের জানিয়েছি।’ 

প্রসঙ্গত, আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। প্রথা অনুযায়ী কেন্দ্রীয় সম্মেলনের আগে ঢাকা মহানগরের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর ৩ বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করে ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, ৪৫টি থানা, ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সেসময় ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের এ কে এম রহমতুল্লাহকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক করা হয়। দক্ষিণের সভাপতি হন আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক হন শাহে আলম মুরাদ।

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম