সংসদ ভবনে খোকার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১২:০৭ আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১২:০৯

সংসদ ভবনে সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা বিএনপির ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ৮টা ২৬ মিনিটে এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই মুক্তিযোদ্ধার কফিন। সেখান থেকে বেলা ১১ টায় মরদেহবাহী গাড়িটি পৌঁছায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অস্থায়ীভাবে স্থাপিত মঞ্চে।
জানাজার আগে সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাবাকে শ্রদ্ধা জানাতে আপনারা যারা এসেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপস্থিতি প্রমাণ করে বাবার সঙ্গে সবার সুসম্পর্ক ছিল।’ নিজ দেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে না পারায় বাবার বুকে চাপা কষ্ট ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে এখানে এসেছেন। ২০১৭ সালে বাবা পাসপোর্ট নবায়ন আবেদন করেছেন কিন্তু সেটা পাননি।’
ইশরাক বলেন, ‘ বাবা বলেছেন তার জানাজা যেন দেশে হয়। আমি সরকারকে ধন্যবাদ জানাই বাবার মরদেহ দেশে আনতে সহযোগিতা করার জন্য। বাবা আমাকে বলেছিলেন, আমি বাক্সবন্দি হয়ে দেশে যাবো। ঠিকই বাক্সবন্দি হয়ে আসলো তার দেহটা। এ আমি কখনও ভুলতে পারবো না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘সাদেক হোসেন খোকা একজন সর্বজনস্বীকৃত রাজনীতিবিদ ছিলেন। তিনি এই দেশ এবং আধুনিক ঢাকা গড়তে কাজ করেছেন। আপনারা সবই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।’
জানাজায় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেমন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

আরও পড়ুন: খোকার মরদেহ ঢাকায় পৌঁছেছে

                 সাদেক হোসেন খোকা আর নেই

 

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
৫০ হাজার টাকার অভাবে বন্দি, বিএনপি নেতার সহায়তায় ২৩ বছর পর কারামুক্ত
শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন সফল হবে না: রিজভী
মিয়ানমারে সার পাচার, জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
ছয় শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার
ছয় শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার
১৫ বছরে নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
১৫ বছরে নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
এক জেলা থেকে শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেফতার, আরেক জেলা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
এক জেলা থেকে শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেফতার, আরেক জেলা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
গাজী নজরুলের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার
গাজী নজরুলের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’