খোকার মরদেহ ঢাকায় পৌঁছেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ০৮:৫৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৯:৫০

সাদেক হোসেন খোকা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ২৬ মিনিটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মরদেহের সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন। বিমানবন্দরে বিএনপির পক্ষে খোকার লাশ গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ঢাকায় একাধিক জানাজা শেষে সাদেক খোকাকে জুরাইন গোরস্তানে দাফন করা হবে বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা মারা যান। শায়রুল কবির খান জানান, কিডনির ক্যানসারে আক্রান্ত ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাচ্ছিলেন। 

এর আগে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন জানান, ২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তার বাবা। সম্প্রতি তার শারীরিক অবস্থার অনেক অবনতি ঘটে।

সাদেক হোসেন খোকা বিএনপির ঢাকা মহানগরের প্রভাবশালী নেতা ছিলেন। বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন খোকা। তার বয়স হয়েছিল ৬৭ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৯১ সালে তিনি বিএনপির দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ক্রীড়া মন্ত্রণালয়, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি ঢাকার মেয়র নির্বাচিত হন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

/এএইচআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
ব্যবসায়ীকে তুলে নিয়ে নেতার ‘টর্চারসেলে’ পিটিয়ে গরম রডের ছ্যাঁকা, পরে পুলিশে সোপর্দ
‘একবারে চোখ চোখ তুইলা ফালামু’—এমপিকে বিএনপির কর্মীর হুমকি
সর্বশেষ খবর
হৃদয়ভাঙা পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন লিওনেল মেসি
হৃদয়ভাঙা পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন লিওনেল মেসি
কবে কাটবে গ্যাস সংকট, কয় দিন লাগবে এলএনজি টার্মিনাল ঠিক হতে?
কবে কাটবে গ্যাস সংকট, কয় দিন লাগবে এলএনজি টার্মিনাল ঠিক হতে?
বিরিয়ানির জন্ম কোন দেশে
বিরিয়ানির জন্ম কোন দেশে
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া