ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ২০:৫১আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২০:৫২

স্বেচ্ছাসেবক লীগ আগামীকাল সোমবার (১১ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১৪ বছর পর হতে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের রাজধানীর ঢাকার একাংশের সম্মেলন। বহুল প্রতিক্ষিত এ সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি। ২০০৬ সালের ৩১ মে সবশেষ সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণের মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু হচ্ছে। দক্ষিণের পর পরশু মঙ্গলবার একইস্থানে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে, আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলনের পর একযোগে কেন্দ্র এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সাঈদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সম্মেলনের পর একযোগে নতুন কমিটি ঘোষণা হতে পারে।’

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে