আগুনরোধে তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত নেতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৯, ১২:৩০আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১২:৩৫

রাজধানী সুপার মার্কেটের সামনে কর্মীদের সঙ্গে কথা বলছেন জামায়াত নেতা মুজিবুর রহমান

রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক আখ্যা দিয়ে এর কারণ অনুসন্ধানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

রাজধানীর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি দেখতে গিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে  মজিবুর রহমান এ দাবি করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

মুজিবুর রহমান বলেন, ‘সম্প্রতি দেশে অগ্নিদুর্ঘটনার প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেলেও সংশ্লিষ্ট বিভাগগুলোর অগ্নিনির্বাপণে সর্বাধুনিক প্রযুক্তি না থাকায় ও প্রয়োজনীয় গণসচেতনার অভাবে অতি তুচ্ছ ঘটনায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।’

দলের এই নায়েবে আমির বলেন, ‘রাজধানী সুপার মার্কেটে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পদের যে বিরাট ক্ষতি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দারুণ অর্থনৈতিক সংকটে পড়বে। এ বিরাট ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।’

তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও স্বল্প সময়ের মধ্যে পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি ঘটনাস্থল সরেজমিন পরিদর্শনকালে সাধারণ মানুষসহ ক্ষতিগ্রস্তদের সঙ্গে একান্তে কথা বলেন।

এসময় জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী