২০ দেশের বিজ্ঞানীদের নিয়ে আ. লীগের জলবায়ু সম্মেলন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ০৫:২০আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৫:২০

২০ দেশের বিজ্ঞানীদের নিয়ে আ. লীগের জলবায়ু সম্মেলন আজ ‘টেকসই ভবিষ্যতের জন্য সবুজ পরিবেশ’ প্রতিপাদ্য নিয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বুধবার (২৭ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে ২০টি দেশের পরিবেশ বিজ্ঞানীরা উপস্থিত থাকবেন বলে মঙ্গলবার (২৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
সম্মেলনে থিম স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশবিদ অধ্যাপক ড. আইনুন নিশাত। এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, চীন, সুইডেনসহ বিশ্বের প্রায় ২০টি দেশের পরিবেশ বিজ্ঞানীরা এ সম্মেলনে উপস্থিত থাকবেন।
দেলোয়ার হোসেন বলেন, পরিবেশ নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পরিবেশ দূষণের কারণ, সমাধানের উপায়, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জসহ আনুষঙ্গিক বিষয় নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরবেন বিজ্ঞানীরা। তিনি বলেন, ধরিত্রী রক্ষায় আমাদের করণীয় নিয়ে মতামত তুলে ধরা হবে। যার যার জায়গা থেকে এ বিষয়ে করণীয় নির্ধারণে আলোচনা করবেন বিশেষজ্ঞরা।
আয়োজকরা জানান, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলন উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। দুই দিনে ২২টি ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। পরদিন ২৮ নভেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেশ কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে সারসংক্ষেপ আহ্বান করা হয়েছে। দেশে ও বিদেশে অবস্থানরত বিজ্ঞানীরা কনফারেন্সে অংশগ্রহণ ও সারসংক্ষেপ জমা দিতে পারবেন। পাশাপাশি যে কেউ সম্মেলনে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন।

 

/এসও/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের