মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ১০:৩০আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১১:২৮

ইশতিয়াক আজিজ উলফাত

বিএনপির অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পর তাকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রাত সোয়া দুইটার সময় তাকে আটক করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

জানা গেছে, ইশতিয়াক আজিজ উলফাতের মালয়েশিয়া হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। 

উল্লেখ্য, মঙ্গলবার মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। দুপুর দুইটার দিকে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় ৫০০ জনের নামে মামলা দায়ের করে।

/এএইচআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
গুলি করে থামিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
সর্বশেষ খবর
আল আহলিকে হারিয়ে ট্রফি বার্সেলোনার  
আল আহলিকে হারিয়ে ট্রফি বার্সেলোনার  
স্বর্ণের গহনার দাম ফের বাড়লো 
স্বর্ণের গহনার দাম ফের বাড়লো 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
ফ্লোরেস দ্বীপে ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প
ফ্লোরেস দ্বীপে ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক