হলি আর্টিজান হামলা মামলার রায়ে জিএম কাদেরের সন্তোষ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ১৬:৫০আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৬:৫৫

জিএম কাদের হলি আর্টিজান হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, এ রায় বিপথগামী তরুণদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়ক হবে। বুধবার (২৭ নভেম্বর) বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
হলি আর্টিজান হামলা মামলায় এদিন সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান আদালত। আর একজনকে খালাস দেওয়া হয়েছে।
বিবৃতিতে জিএম কাদের বলেন, এই রায়ে আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিজান বেকারিতে পৈশাচিক হামলায় দেশে ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। এই মামলার রায়ে দেশের ভাবমূর্তি অনেকাংশে পুনরুদ্ধার হবে।’
জাপা চেয়ারম্যান আরও বলেন, এ দেশের সাধারণ মানুষ কখনও জঙ্গিবাদে বিশ্বাস করে না। তাই জঙ্গিবাদ কখনও এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ