খায়রুল কবির খোকন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৯, ১১:৫৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৯:৪৪

বিএনপি নেতা খায়রুল কবির খোকন (ফাইল ফটো) বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাইকোর্টের গেট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন তার স্ত্রী, বিএনপির স্বনির্ভর-বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।

বিএনপি সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানি ছিল হাইকোর্টে। সেখানে যাওয়ার পথে কোর্টের গেট থেকে খায়রুল কবির খোকনকে গ্রেফতার করা হয়।
শিরিন সুলতানা বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে হাইকোর্টের গেট থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। শাহবাগ থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানি।’

শাহবাগ থানার ওসি আবুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগের একটি মামলায় খায়রুল কবির খোকনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করছে।

/এএইচআর/ওআর/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি