২৯ ডিসেম্বরের আগে সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান রবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৮:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৮:১২

২৯ ডিসেম্বরের আগে সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান রবের সরকারকে উদ্দেশ্য করে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘গত বছরের ২৯ ডিসেম্বর আপনারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন, এবার ক্ষমতা ছাড়ুন। তা না হলে পরিণতি কী হবে, সেটা আমি জানি না!’ আসছে ২৯ ডিসেম্বরের আগে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার (২ ডিসেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে জেএসডি সভাপতি এ আহ্বান জানান।
আ স ম রব বলেন, ‘পুলিশ দিয়ে মিটিং-মিছিল বন্ধ করা যায়, পুলিশ দিয়ে অর্থনীতি ঠেকানো যায় না। আপনার অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের জনগণের ওপর আপনাদের কোনও নিয়ন্ত্রণ নেই। তেলের দাম, পেঁয়াজের দাম কে বাড়ায়? সিন্ডিকেট। যারা ক্ষমতায় থাকে তাদের সাহায্য ছাড়া সিন্ডিকেট চলে না। যারা দাম বাড়াচ্ছে তারা সবাই আওয়ামী লীগের লোক বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সিস্টেম লস’ হয়েছে মন্তব্য করে আ স ম রব বলেন, ‘আপনারা সবকিছু ওলট-পালট করে দিচ্ছেন। আপনাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। বিদ্যুতের দাম ১০ বছরে ৮ বার বেড়েছে। এভাবেই চুরি-ডাকাতি করছেন। আপনার সিস্টেম লস হয়েছে। আপনার টেকনিশিয়ানরা চুরি করবে, আর সেটা গ্রাহকের ওপর দিয়ে চালিয়ে দেবেন, এটা চলতে দেওয়া যায় না।’
সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের