বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হতে মির্জা ফখরুলের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ২১:০৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:০৮

বেগম রোকেয়া

বাঙালি নারীমুক্তির পথিকৃত বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৮ ডিসেম্বর) বিকালে দলের দফতর বিভাগ থেকে পাঠানো এক বাণীতে মির্জা ফখরুল এ আহ্বান জানান।

উল্লেখ্য, বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ব্রিটিশ ভারতের রংপুরে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের   ৯ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। ২০০৪ সালে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন তিনি। বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতি বছর ৯ই ডিসেম্বর রোকেয়া দিবস উদযাপন করে এবং বিশিষ্ট নারীদের অনন্য অর্জনের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে।

বাণীতে বিএনপির মহাসচিব বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বানীতে মির্জা ফখরুল বলেন, ‘বেগম রোকেয়া এদেশের নারী জাগরণের এক কিংবদন্তিতুল্য পথিকৃত। তিনি নারী সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে যে ভূমিকা পালন করেছেন তা বৈপ্লবিক। তিনি দূরদ্রষ্টা, নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তিনি উপলব্ধি করেছিলেন নারীর ভাগ্যোন্নয়নে শিক্ষা ও স্বাবলম্বিতা অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাব্রতী এই মহিয়সী নারী সমাজে পিছিয়ে পড়া মুসলিম নারীদেরকে স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল করার জন্য তাদেরকে শিক্ষা গ্রহণে আগ্রহী হতে সর্বশক্তি নিয়োগ করেছিলেন। বেগম রোকেয়ার জীবন ও তাঁর আদর্শ বাস্তবায়নেই এদেশের নারী সমাজকে আলোকিত ও আত্মনির্ভরশীল করতে প্রেরণা যোগাবে।’

বিএনপির মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন, বেগম রোকেয়ার প্রদর্শিত পথই আজকের নারী সমাজকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

/এসটিএস/টিএন/

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী