চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আ. লীগ প্রার্থী মোসলেম উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ২২:২৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২৩:২৮

মোসলেম উদ্দিন আহমেদ চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোসলেম উদ্দিন আহমেদ। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। সোমবার (৯ ডিসেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় চাঁদপুরের হাইমচর পৌরসভায় মো. নূর হোসেন এবং দুপচাঁচিয়া উপজেলায় এনামুল হককে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। 

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। বাছাই ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার ২২ ডিসেম্বর।

এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২, মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। নির্বাচনে ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

গত ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুর কারণে আসনটি শূন্য হয়।

/এমএইচবি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম