বিএনপির গোলটেবিলে ভারতবিরোধিতা পাকিস্তান হাইকমিশনারের, ফখরুলের হস্তক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ২০:৩২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:১৪

বিএনপির গোলটেবিল বৈঠক আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার ভারতবিরোধী বক্তব্য দিয়েছেন। তবে শাহ ফয়সাল কাকারের বক্তব্য চলাকালে কয়েকবার হস্তক্ষেপ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাকে বক্তব্য শেষ করতে বাধ্য করেন তিনি। বুধবার (১১ ডিসেম্বর) সকালে গুলশানে একটি হোটেলে এ অবস্থা সৃষ্টি হয়।

গোলটেবিল বৈঠকে ২৭টি দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা উপস্থিত থাকলেও কাকার ছাড়া বাকিরা বক্তব্য রাখেননি। বিদেশি কূটনীতিক হিসেবে বলার সুযোগ পেয়ে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার তার বক্তব্যে মূলত কাশ্মির পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং এ পরিস্থিতির জন্য ভারতের নরেন্দ্র মোদি সরকারকে দায়ী করেন।

লিখিত বক্তব্যে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার দাবি করেন, মানুষের অধিকার হলো শান্তিপূর্ণ সমাবেশ, অবাধে চলাচল করা এবং তাদের ধর্ম পালন করা। কিন্তু কাশ্মিরে তা বাধাগ্রস্ত হচ্ছে। কাশ্মিরের জনগণ সর্বশেষ ঈদুল আজহায় বড় জামাত করে ঈদের নামাজ পড়তে পারেননি। এখনও কাশ্মিরের শ্রীনগরের ঐতিহাসিক জামে মসজিদ বন্ধ করে রাখা হয়েছে। কাশ্মিরে বিরাজমান পরিস্থিতি থেকে উত্তরণে সেখানে চলমান কারফিউ পুরোপুরি তুলে দেওয়া, অবাধ চলাচলে নিয়ন্ত্রণ তুলে নেওয়া, মানুষের শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ দেওয়া, খাবার এবং ওষুধ সরবরাহের সুযোগ রাখা এবং রাজনৈতিক বন্দিদের মুক্ত করে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কাকারের অভিযোগ, ভারত সরকারের স্বেচ্ছাচারী পদক্ষেপের ফলে গত ৫ আগস্ট থেকে কাশ্মিরের প্রায় ৬ হাজারের কাছাকাছি তরুণকে রাতে অভিযান চালিয়ে তুলে নেওয়া হয়েছে তাদের বাড়ি থেকে। শত শত মানুষ আহত হয়েছেন ছররা গুলির আঘাতে। অনেক নারী বারবার ধর্ষণ ও নিপীড়নের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার অভাব স্পষ্ট। কাশ্মিরের রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীদের আটক করা হয়েছে। কাশ্মিরে জীবন রক্ষাকারী ওষুধ ও খাবারের অপর্যাপ্ততার খবর পাওয়া গেছে।
গত ১৩০ দিন ধরে কাশ্মিরের ৮০ লাখ মানুষ নিজ ঘরে অবরুদ্ধ দাবি করে কাকার বলেন, মোদি সরকার ভারতের সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে। যার ফলে অনুচ্ছেদ ৩৫-এর মাধ্যমে কাশ্মিরিরা বিশেষ সুবিধা পেতো সেটা বাতিল হয়ে গেছে। আগে কাশ্মিরের জমি অস্থায়ী বাসিন্দারা ক্রয় করতে পারতো না। সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ফলে এখন কাশ্মিরের অধিবাসীদের সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ফলে এখন কাশ্মিরের জমি সব ভারতীয় কিনতে পারবে। একসময় দেখা যাবে উচ্ছেদ বা সংখ্যালঘু হয়ে গেছে কাশ্মিরিরাই।

পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার এ সময় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার তার দেশে মানবাধিকার পরিস্থিতি রক্ষায় তার সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তব্যে নরেন্দ্র মোদির সরকার রাষ্ট্রপতির ক্ষমতায় সংবিধান থেকে কাশ্মিরে বিশেষ সুবিধা তুলে নেওয়ার পর সেখানকার মানবাধিকার পরিস্থিতি এবং কাশ্মিরের জনগণের স্বাধিকার নিয়ে ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে অভিহিত করে যে উক্তি করেছেন তা তুলে ধরেন।

কাকারের বক্তব্য চলার সময় বিএনপি মহাসচিব দুইবার তাকে বক্তব্য সংক্ষেপ করার তাগিদ দেন। মির্জা ফখরুলের তাগিদের কারণে বক্তব্য সংক্ষেপ করতে বাধ্য হন কাকার। ফলে তার লিখিত বক্তব্য পাঠ অসম্পূর্ণই থেকে যায়।

মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে আসা কূটনীতিকদের হাতে ২০০৯ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ১১৯ পৃষ্ঠার একটি বই তুলে দেওয়া হয়। ‘Absence of Democracy and Systematic Human Rights Violation by State Apparatus’ বইতে গত ১০ বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ২৭টি মামলার সর্বশেষ অবস্থা তুলে ধরা হয়। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের নামে থাকা মামলার সংখ্যাও তুলে ধরা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্দিরে হামলার ছবি এবং বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাসহ বিভিন্ন আলোকচিত্র দেওয়া হয়েছে।

গোলটেবিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

/এএইচআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ের দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর ছেড়ে দিলো বিএনপি
দলীয় মব দিয়েই কি বিরোধী দল দমন?
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
সর্বশেষ খবর
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
ঢাকার আকাশে মেঘের ঘনঘটা: সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
ঢাকার আকাশে মেঘের ঘনঘটা: সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৬)
মস্কোর রেস্তোরাঁয় ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৩, আহত ২১ 
মস্কোর রেস্তোরাঁয় ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৩, আহত ২১ 
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল