ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ ইসলামী ঐক্যজাটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ২২:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:৩২

ইসলামী ঐক্যজোট

ভারতের আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজাট। রবিবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল সংবিধান পরিপন্থী এবং ভারতে ধর্মীয় বহুত্ববাদ ও আন্তঃসংস্কৃতির জন্য হুমকিস্বরূপ।’

মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘ইতোমধ্যে ভারতের এই আইন সংশোধনীর আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে খোদ ভারতের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদী মিছিল, সড়ক অবরোধ। কিন্তু বিজেপি সরকার সবকিছুকে উপেক্ষা করে তাদের পরিকল্পিত মুসলিম বিদ্বেষী বিলটিকে আইনে পরিণত করেছে।’

ঐক্যজোটের মহাসচিব বলেন, ‘ভারতের মুসলিম বিরোধী নতুন এই আইন নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি সাম্প্রদায়িক এই আইনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে স্বাধীনতার জন্য জন্য রক্ত দেওয়া ভারতের মুসলমানরা। ভারতীয় হিন্দু-মুসলিম সম্প্রীতি বিনষ্ট হয়ে সংঘাতময় পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। আমরা ভারত সরকারকে অবিলম্বে এই বিতর্কিত আইন বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে এনআরসির নামে ভারতজুড়ে মুসলমানদের রাষ্ট্রহীন করার পরিকল্পনা বাদ দিয়ে সব ধর্মমতের মানুষের জন্য নিরাপদ ভারত গড়ার আহ্বান জানাচ্ছি।’

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের