আ. লীগের ২১তম সম্মেলন: নির্বাচন কমিশন গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৯, ০১:৪৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৩২

আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন্ন ২১তম সম্মেলনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠকে ৩ সদস্যবিশিষ্ট এ কমিশন গঠন করা হয়। এতে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসূফ হোসেন হুমায়ুনকে প্রধান নির্বাচন কমিশনার এবং উপদেষ্টা পরিষদের দুই সদস্য ড. মসিউর রহমান ও সাইদুর রহমানকে নির্বাচন কমিশনার করা হয়েছে।

এছাড়া এ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

বৈঠকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি উপ-কমিটির সহ-সম্পাদক পদটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সহ-সম্পাদক পদের পরিবর্তে দলের বিষয়ভিত্তিক উপ-কমিটিগুলোতে শুধু সদস্য পদ থাকবে। আগে এসব উপ-কমিটিতে বেশ কয়েকজন সহ-সম্পাদক ও সদস্য থাকতেন।

বৈঠকে মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এর ফলে দলটির সহযোগী সংগঠনের সংখ্যা ৮টি হলো।

বর্তমান মেয়াদের কার্যনির্বাহী সংসদের সর্বশেষ এ বৈঠকে শেখ হাসিনা এ কমিটির নেতাদের ধন্যবাদ জানান। বৈঠক আগামী শনিবার পর্যন্ত মুলতবি করা হয়। প্রথা অনুযায়ী, কাউন্সিল অধিবেশন শুরু হওয়ার পর প্রথমে কার্যনির্বাহী সংসদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর শুরু হয় পরবর্তী মেয়াদের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন।

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) ও শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম ত্রি-বার্ষিক সম্মেলন।


 

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম