নুরের ওপর হামলায় ব্যথিত ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৯, ১৫:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৪

বনানী কবরস্থানে তোফায়েল আহমেদ

ডাকসুর সাবেক ভিপি এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় তিনি দুঃখিত, বিব্রত এবং লজ্জিত। তিনি বলেন, ‘দুর্ভাগ্য এ ধরনের ঘটনা ঘটে। তবে, যারা ডাকসুর ভিপি হন, তাদেরও সতর্কতার সঙ্গে চলা উচিত, কথা বলা উচিত। এমন কিছু করা উচিত নয়, যেটাতে প্রতিপক্ষের মনে আঘাত লাগতে পারে। ডাকসু মানে সবার।’

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘ছাত্র রাজনীতি সম্পর্কের কোনও বক্তব্য দিতে গেলে আমি বিব্রতবোধ করি। আমাদের দিনেও মতের ভিন্নতা ছিল, যেমন ১৯৬৯ সালে আমরা সর্বদলীয় ছাত্রসমাজ গঠন করেছিলাম। আমাকে ডাকসুর ভিপি হিসেবে আহ্বায়ক করা হয়েছিল। ছাত্রলীগের মতিয়া গ্রুপ, ছাত্রলীগের মেনন গ্রুপ, জাতীয় ছাত্র ফেডারেশনের একটা অংশ—সবার এক আদর্শ ছিল না। কিন্তু আমরা ১১ দফা কর্মসূচি প্রণয়ন করে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। তখন ছাত্রসমাজ ঐক্যবদ্ধ ছিল।’

তিনি বলেন, ‘যিনি ডাকসুর ভিপি আছেন এবং কমিটিতে যারা আছেন, তাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। অতিমাত্রায় রাজনীতি নিয়ে এলে এ ধরনের হানাহানি হবেই। সেজন্য সবার সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি।’

ঢাকা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের আগামী বৈঠকে চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম