বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২৩:১২

মাহবুবউল আলম হানিফ (ফাইল ফটো) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পান্থপথে সংগঠনের নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘নিজেদের সময়ের খারাপ কাজের জন্যই ২০০৮ সালে মাত্র ২৯টি আসন পেয়েছিল বিএনপি। সবাই ভেবেছিল সেখান থেকে শিক্ষা নিয়ে বিএনপি ভালো কাজ করে জনগণের মন জয় করবে। কিন্তু সন্ত্রাসী চেতনার বাইরে তাদের কোনও কর্মকাণ্ড নেই।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া একজন প্রধানমন্ত্রী হয়ে এতিমের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক। এটা লজ্জার। আরও বড় লজ্জার কথা হলো—কানাডার আদালতে বিএনপিকে সন্ত্রাসী দল বলা হয়েছে। এভাবে আন্তর্জাতিকভাবেই বিএনপি সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’

মাহবুব-উল আলম হানিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণের পাশে থেকে কাজ করার জন্য স্বাচিপের সব সদস্যের প্রতি আহ্বান জানান।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম