ঢাকার দুই সিটির মেয়র নির্বাচন

আতিক-তাপসসহ আ.লীগ থেকে মনোনয়নপত্র নিলেন ৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৯, ১৮:২৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:৩৮

আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ঢাকার দুই সিটিতে ৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ৪ জন ও দক্ষিণ সিটিতে ৪ জন। তবে, প্রথমদিন সংগ্রহ করলেও কেউ জমা দেননি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বুধবার (২৫ ডিসেম্বর) মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান প্রক্রিয়া চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম বিতরণ ও গ্রহণ চলবে। মেয়র পদে ফরমের মূল্য ২৫ হাজার টাকা।
আগামী ২৮ ডিসেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে।
আওয়ামী লীগ সভাপতির কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ৩টার দিকে মেয়র আতিকুলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়নপত্র সংগ্রহ করেন। বেলা সোয়া ৩টার দিকে ঢাকা-১০ আসনে সরকার দলীয় সংসদ সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার মামা মাসুদ সেরনিয়াবাত এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল।
এ সময় ঢাকা-১০ আসনের অধীন ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল। তার সঙ্গে ঢাকা- ৭ আসনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ভাসানটেক থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজর (অব.) মো. ইয়াদ আলী ফকির এবং শহীদ পরিবারের সন্তান অধ্যাপক মো. জামান ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হক এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব এমএ রশিদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে জানান, মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে দুই সিটিতে চার জন করে মোট আট জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গত ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর, প্রার্থিতা বাছাই ২ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম