ঢাকার দুই সিটির ভোট

ফরম তুললেন বিএনপির তিন মেয়র প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:১২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৭

মনোনয়ন ফরম নিচ্ছেন ইশরাক হোসেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন নেতা। ঢাকা উত্তর থেকে বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর দক্ষিণ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ইশরাক হোসেন বলেন, ‘আমি ঢাকা দক্ষিণের মেয়র পদে মনোনয়ন ফরম নিয়েছি। এখানে আমার মেয়র হওয়াটা মুখ্য নয়। নির্বাচনে অংশগ্রহণ করছি বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে। আজকে জনগণের ভোটের অধিকার নেই। দেশে বর্তমানে ভোটের সরকার নেই।’ তিনি আরও বলেন, ‘জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, খালেদা জিয়াকে কারামুক্ত করা এবং দেশে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য জনগণের কাছে পৌঁছাতে চাই।’

নির্বাচন সুষ্ঠু না হওয়ার শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে দাবি থাকবে, তাদের সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার, সেই পবিত্র দায়িত্বটা যেন তারা পালন করেন। নির্বাচনের দিন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তরুণ ও যুব শ্রেণির ১৮ থেকে ৪০ বছর বয়সীরা তাকে ভোট দিয়ে জয়ী করবে বলে আশা প্রকাশ করেন ইশরাক।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তাবিথ আউয়াল বলেন, ‘আমি জয়ের ব্যাপারে আশাবাদী, তারপর জনগণের কল্যাণে কাজ করবো। সাধারণ জনগণের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়।’

/এসটিএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি