আ. লীগ অফিসে তাপস ও আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৯, ১১:১৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:০৩

ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে উপস্থিত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে সভাপতির কার্যালয়ে আসেন ফজলে নূর তাপস। আর বেলা পৌনে ১১টার দিকে আসেন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

এসময় তাপসের নামে তার অনুসারীরা ব্যাপক স্লোগান দেয়। প্রচুর সংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। এর মধ্যে অনেক কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মীরাও রয়েছেন।

বেলা ১১টায় দল থেকে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার কথা থাকলেও এখনও তা হয়নি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা এখনও ধানমন্ডি অফিসে এসে পৌঁছাননি।

দুপুর ১২টায় চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূ্ত্রে জানা গেছে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ডিসেম্বর) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই দুই জনকে দলের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

মনোনয়ন বোর্ডে দুই মেয়রের মনোনয়ন দেওয়ার পাশাপাশি ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরও নাম ঘোষণা করা হয়।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম