ত্রিশ বছর মেয়াদি মহাপরিকল্পনার কথা শোনালেন তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৯, ১২:৩৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৬:৩২

সাংবাদিকদের ব্রিফ করছেন ফজলে নূর তাপস নির্বাচিত হলে পুরান ঢাকার রূপ প্রস্ফুটিত করতে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তবে বৃহত্তর পরিসরে পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করে স্বমহিমায় প্রস্ফুটিত করবো। রাজধানীতে যারা অবহেলিত, তাদের সব ধরনের নাগরিক সুবিধা দেওয়া হবে। ইনশাল্লাহ নির্বাচিত হতে পারলে ত্রিশ বছর মেয়াদি মহাপরিকল্পনার মাধ্যমে ২০৪১-এর স্বপ্ন সফল করবো।’

রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তাপসকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফজলে নূর তাপস বলেন, ‘যারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। ঢাকা ১০ আসনের আপামর জনগণকে কৃতজ্ঞতা জানাই; যারা সবসময় অনেক ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে আমার ওপর আস্থা রেখেছেন। এলাকার মানুষ যেমন ভালো বেসেছেন, আস্থা রেখেছেন; তেমনি দক্ষিণের সব জনগণ আস্থা রাখবেন বলে আমি আশা করি।’

আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, ‘আগেও সংবাদমাধ্যমে বলেছি, আমি উপলব্ধি করেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের জন্য নিরলস কাজ করে চলেছেন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য দিয়েছেন, এর জন্য উন্নত রাজধানী প্রয়োজন। আমি এই সুযোগটা গ্রহণ করতে চেয়েছি।’
নাগরিকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় এ সময় উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করেন ফজলে নূর তাপস। তার কাজ দেখে অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান তাপস।
তিনি বলেন, ‘আমি পূর্ণ সময় দক্ষিণের জনগণের নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করে যাবো। অনেকের মনে ক্ষোভ থাকতে পারে মনোনয়ন না পাওয়ায়। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ যাবেন না। সবার সহযোগিতা কামনা করছি।’

/ইউআই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম