ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন শেখ ফজলে নূর তাপস। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার প্রেস সচিব তারেক সিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দফতর থেকে জানানো হয়েছে, রবিবার দুপুর দেড়টার দিকে শেখ ফজলে নূর তাপস স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতোমধ্যে তা গ্রহণ করা হয়েছে। যেকোনও সময় তার আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।
সিটি করপোরেশন আইন অনুযায়ী, ফজলে নূর তাপসকে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে হলে সংসদ থেকে পদত্যাগ করতে হবে।








