আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৯, ২৩:০৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২৩:০৮

আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনকে (৩০ ডিসেম্বর) ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করবে আওয়ামী লীগ। বিজয় শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে দিনটি উদযাপন করবে ক্ষমতাসীন দলটি।

রবিবার (২৯ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

জানা যায়, সোমবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া দেশের জেলা-উপজেলায় শোভাযাত্রা ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সারাদেশে বিজয় মিছিল, শোভাযাত্রা্, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনের জন্য আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে আওয়ামী লীগ। ২৫৯ আসনে জয় লাভ করে দলটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক বলে মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ। 

 

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম