নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি, সহযোগিতার সিদ্ধান্ত পরে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৭

মনোনয়ন না পাওয়ার পর প্রতিক্রিয়া জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আমার নেত্রী আমার জন্য যা ভালো মনে করেছেন তাই করেছেন। আমি নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি খুশি, আমি আনন্দিত। আলহামদুলিল্লাহ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ডিএসসিসির নগর ভবনে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সাঈদ খোকন। নির্বাচনে মনোনয়ন পাওয়া না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

আওয়ামী লীগ থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তাকে সহযোগিতা করবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, এ বিষয়টি আমি আমার নেত্রী এবং পুরনো ঢাকার মুরুব্বিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো। যাদের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, তাদের সঙ্গে পরামর্শ করবো। এছাড়া আমি যেহেতু পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছি, সেক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আইন কানুনের বিষয় আছে। আমি ভালো করে বুঝে শুনে পরামর্শ করে আবার আপনাদের কাছে আমার সিদ্ধান্ত জানাবো।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পরবর্তীতে যিনি মেয়র হবেন আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করবো। আশা করি তিনি বাকি কাজ এগিয়ে নেবেন।

মেয়র আরও বলেন, আমি জলসবুজের যে প্রকল্প হাতে নিয়েছি, সেটির প্রায়  ৮৫ থেকে ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষের পথে। আমাদের মাঠগুলো আধুনিক করে সাজিয়েছি।

/এসএস/টিএন/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম