বামজোটের কর্মসূচিতে হামলার নিন্দা ইসলামী আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৭

ইসলামী আন্দোলন বাংলাদেশ

বামজোটের মিছিলে পুলিশ লাঠি চার্জ করে নেতাকর্মীদের আহত করার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন। সোমবার দলটির মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে এ ঘটনার বিচার দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৯ ও ৩০ ডিসেম্বর পুলিশ ও প্রশাসনের সহায়তায় বর্তমান সরকার যে নজিরবিহীন ভোট ডাকাতি করেছে, তার বিরুদ্ধে সারা দেশের জনগণ আজ সোচ্চার। সরকারের মধ্যে একটা রাজনৈতিক ভীতি কাজ করছে, যার কারণে জনগণের কোনও সভা, সমাবেশ, মিছিল, সব সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করছে। সরকারের বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করেছে। সরকারের এই নাগরিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে দেশপ্রেমিক জনতাকে প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের