আওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়: ড. মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ১৫:০৬আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৭:১০

আওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়: ড. মোশাররফ

আওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য দফায় দফায় সরকার বিদ্যুতের মূল্য বাড়ায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, ‘দুর্নীতির কারণে বিদ্যুতের দাম বাড়ানো হয়। নৈরাজ্য, কমিশন ভাগাভাগি বন্ধ করলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হয় না।’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এই পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান হয়।

এনার্জি রেগুলেটরি কমিশনের আইনে আবারও পরিবর্তন আনা হয়েছে দাবি করে মোশাররফ হোসেন বলেন, ‘‘আমরা খবর পেয়েছি, গতকাল কেবিনেটে এনার্জি রেগুলেটরি কমিশনের আইনে সংশোধন আনা হয়েছে। এতে বলা হয়েছে, ‘সরকার প্রয়োজন মনে করলে বছরে একাধিকবার বিদ্যুৎ  ও গ্যাসের দাম বাড়াতে পারবে’। এটা আগে ছিল একবার।’’

‘এই আইন সংশোধনের মানেই হচ্ছে একাধিকবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে সরকার’, বলেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।

আওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়: ড. মোশাররফ

তিনি বলেন, ‘বিদ্যুতের দাম আমাদের সরকারের সময় যেমন গড়ে আড়াই টাকা ছিল, তেমনই থাকতো। কিন্তু জনগণকে শোষণ করে সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, টাকা হাতিয়ে নিচ্ছে। এটা করছে আওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য।’

তার অভিযোগ, ‘কুইক রেন্টাল করে এখন বিদ্যুৎকেন্দ্রের ভাড়া গুনতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। গতবার কুইক রেন্টালগুলো উৎপাদন না করলেও ভাড়া দিতে হয়েছে ১৫ হাজার কোটি টাকা। এবছর দিতে হবে ২০ হাজার কোটি টাকা।’

আবারও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগকে নিন্দা জানান এই বিএনপির নেতা।

সরকারের প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গায়ের জোরে সরকার ক্ষমতায় আছে। স্বৈরাচারী ও ফ্যাসিস্ট কায়দায় সরকার চালাচ্ছে। জনগণের প্রতি কোনও দায়বদ্ধতা নাই।’

তিনি বলেন, ‘সিন্ডিকেটের মাধ্যমে ব্যাংকগুলোকে আওয়ামী লীগ দেউলিয়া করে দিয়েছে।’

সিটি নির্বাচনের ব্যাপারে ড. মোশাররফ জানান, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি না সিটি ভোটে সুষ্ঠু নির্বাচন করবে ইসি ও সরকার। আশা করি না, নিরপেক্ষ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের কাছে থাকতে, প্রমাণ করতে কোনও দিন নির্বাচন সুষ্ঠু হয় না, সে কারণে আমরা নির্বাচনে যাচ্ছি।’

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড জাহিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের