গণভবনে আওয়ামী লীগের মুলতবি যৌথসভা চলছে। দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা চলছে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত আছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা শুরু হয়। আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির এটাই প্রথম যৌথসভা।
গত ২০ ও ২১ ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন।








