আ. লীগের মুলতবি যৌথসভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ জানুয়ারি ২০২০, ০৯:২৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১১:০৫

 শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়, ছবি: ফোকাস বাংলা

আওয়ামী লীগের সদ্য গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের মূলতবি যৌথ সভা শনিবার (৪ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের নতুন কমিটি কার্যক্রম শুরু করেছে এবং দলকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয় নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আমরা মুজিববর্ষ উদযাপন করবো।’

শেখ হাসিনা বলেন, ‘শুক্রবারের সভায় বিভিন্ন দিবস পালনসহ অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতা ও কর্মীদের তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছাতে যথাযথভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শুরু হয়। এরপর শনিবার সন্ধ্যা পযর্ন্ত সভা মূলতবি করা হয়েছিল। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম