ভোটারদের বাড়ি গিয়ে ভোট চান: নেতাকর্মীদের তোফায়েল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২০, ১৩:৫৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৪:০৭

ভোটারদের বাড়ি গিয়ে ভোট চান: নেতাকর্মীদের তোফায়েল আহমেদ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন দলীয় মেয়র প্রার্থীদের জেতাতে ভোটরদের মন জয় করতে দিলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের এ সমন্বয়ক বলেন, সবার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে গণমাধ্যমের পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। আমরা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে জয়ী হতে চাই। জনগণের ভোটের মাধ্যমে জয়ী হতে চাই। এর জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবো। প্রতি বাড়িতে তিন থেকে চারবার গিয়ে আমাদের মেয়র প্রার্থী আতিকের পক্ষে ভোট চাইবো। বলপ্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন জিতবো, এই আশা আমরা করি না।
তিনি বলেন, বিএনপি হতাশাগ্রস্ত একটি দল। নালিশ করা তাদের ঐতিহ্য পরিণত হয়েছে। দলটি বলছে তারা নির্বাচনে জিতবে না জেনেও অংশ নিচ্ছে। আসলে এর মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে, নির্বাচনকে বিতর্কিত করতেই তাদের অংশ নেয়া।
অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, ক্যান্টনমেন্টে তাদের জন্ম। তারা গণতন্ত্রের কথা বলে, আসলে সেটা সামরিক গণতন্ত্রের।
ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বলেন, গত নয় মাসে আমার একটি অভিজ্ঞতা হয়েছে। আমি চাইবো এটাকে সামনের দিকে এগিয়ে নিতে। আপনারা দেখেছেন, কীভাবে অতীতে কাজ করেছি। আমি সবার দোয়া চাই।
সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও তথ্য সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ চৌধুরী প্রমুখ।

/এমএইচিব/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম