সুস্থ হয়ে উঠছেন নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ২১:১৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:২২

জাহাঙ্গীর কবির নানক (ছবি: সংগৃহীত) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সুস্থ হয়ে উঠছেন। বুধবার (৮ জানুয়ারি) তাকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা স্থিতিশীল দেখে চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তরের পরামর্শ দেন।
নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব বাংলা ট্রিবিউনকে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, নানক এখন সম্পূর্ণ সুস্থ। কার্ডিয়াক বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান বলেছেন, তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি দ্রুত সময়ে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন।
গত সোমবার সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব হওয়ায় ব্যক্তিগত চিকৎসকদের পরামর্শে ল্যাবএইডে ভর্তি হন নানক। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হৃদরোগজনিত সমস্যা ধরা পড়ে। এনজিওগ্রামে তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে এবং তাৎক্ষণিক অপারেশন করে তাকে একটি রিং পরানো হয়।
স্বাস্থ্যের উন্নতি হওয়ায় পরিবার ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের দুই-একজনের সঙ্গে নানকের সাক্ষাতের অনুমতি দেন চিকিৎসকরা। তাদের মাধ্যমে নানক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনাসহ দল ও সরকারের শীর্ষ ব্যক্তিরা তার অসুস্থতার খবর নেওয়ায় এবং হাসপাতালে গিয়ে দেখা করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম