জীবন বাজি রেখে যানজট-সন্ত্রাসমুক্ত ঢাকা গড়ে তুলবো: মিলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২০, ১৯:৩৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৯:৩৬

জাতীয় পার্টি মনোনীত মেয়য়প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনের নির্বাচনি প্রচারণা রাজধানী ঢাকাকে পরিকল্পিতভাবে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়য়প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন। তিনি বলেন, ‘নগরবাসীর মূল সমস্যা যানজট ও সন্ত্রাস। আমি জয়ী হলে জীবন বাজি রেখে যানজট ও সন্ত্রাসমুক্ত নগরী গড়ে তুলবো।’ রবিবার (১৯ জানুয়ারি) রাজধানীর গোলাপশাহ্ মাজার এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় তিনি এসব প্রতিশ্রুতি দেন।   

মিলন বলেন, ‘বেড়িবাঁধ নির্মাণ, নগর ভবন সৃষ্টি, রাজধানীর রাস্তা প্রশস্তকরণ, নতুন রাস্তা নির্মাণসহ রাজধানীতে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছেন হুসেইন মুহাম্মদ এরশাদ। আমি নির্বাচিত হলে  এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম-মহাসচিব শফিকুল ইসলাম শফিক, ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।

এদিকে, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে আহ্বায়ক করে ঢাকা উত্তর সিটির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—কো-চেয়ারম্যান  মজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মো. শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের